আর্মেনিয়ান চার্চ অফ হোলি নাজারেথ
ভারতে প্রতিষ্ঠিত আর্মেনিয়ান অ্যাপোস্টলিক গির্জা গুলির মধ্যে নাজারেথের আর্মেনিয়ান হোলি চার্চ একটি। যা ১৮ শতক থেকে কলকাতার কেন্দ্র হিসেবে আর্মেনিয়ান স্ট্রিট, বড়বাজারে অবস্থিত। চলুন গির্জাটি সম্পর্কে বিশদে জানা যাক।
সোর্স - গুগল
ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ১৬৮৮ খ্রিস্টাব্দে ভারতে বসবাসকারী আর্মেনিয়ানদের সাথে একটি চুক্তি স্বাক্ষর করে। চুক্তি অনুসারে, ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে ভারতজুড়ে গির্জা নির্মাণ করতে হয়েছিল সেই সমস্ত অঞ্চলে যেখানে কমপক্ষে ৪০ জন আর্মেনিয়ান বাস করতেন এবং এখানকার পুরোহিতদের বেতন হিসেবে ৫০ পাউন্ডের বিধান ছিল। ১৭০৮ সালের ছোট কাঠের তৈরি গির্জাতির আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠা হয়। পরবর্তীতে আগা নজর(জ্যাকব নাজার) নামে একজন আর্মেনিয়ান ১৭৬৪ সালে পারস্যের কাভন্ড (বা হেভন্ড) নকশার অনুকরণে বর্তমান গির্জাটি নির্মাণ করেন। এবং ২০০৮ সালে গির্জাটির শতবর্ষ উদযাপন করা হয়েছে।
সোর্স - গুগল
শৈল্পিক সৌন্দর্য পরিপূর্ণ এবং দেয়ালে সুন্দর পেইন্টিং ও ফেক্সো দ্বারা অলংকৃত গির্জাটি একটি চিত্তাকর্ষক দৃশ্য তৈরি করে। সবুজ জাম ও আম গাছে ঘেরা এই মনোরম গির্জাটিতে প্রার্থনা করে ও নিরিবিলি সময় কাটিয়ে আসতে পারেন আপনিও।
Comments
Post a Comment