Posts

লর্ড যীশুর চার্চ

Image
স্কটল্যান্ড প্রেসবিটেরিয়ানদের উপাসনালয় হিসেবে পরিচিত কলকাতার একটি প্রাচীনতম গির্জা হল লর্ড যীশুর চার্চ যা কলকাতার কেন্দ্রস্থল তালতলাতে অবস্থিত। চলুন বিশদে এই গির্জাটি সম্পর্কে জেনে নেওয়া যাক। সোর্স - গুগল      ১৮৪৩ সালে বিভিন্ন দ্বন্দ্বের কারণে চার্চ অফ স্কটল্যান্ড বিভক্ত হয়ে যায় যার প্রভাব ভারতেও পড়ে। প্রেসবিটেয়ানরা দুটি দলে বিভক্ত হয়ে উপাসনা করার জন্য ওয়েলেসলি স্ট্রিটে "ফ্রি চার্চ অফ স্কটল্যান্ড" নামে একটি গির্জা  প্রতিষ্ঠা করে। ১৯২৯ সালে প্রেসবিটেয়ানরা মিলিত হয়ে একটি নতুন ইউনিয়ন গঠন করলে সেন্ট অ্যান্ড্রুসকে তাদের উপাসনার স্থান বানান এবং  ওয়েলিসেলি স্ট্রিট চার্চ তার গুরুত্ব হারিয়ে ফেলে। ১৯৬৯ সালে ওয়েলেসলি গির্জা এবং সংযুক্ত ভবন গুলি জেসুইট ফাদারদের কাছে হস্তান্তর করা হয়। এবং এর বাংলা নামকরণ করা হয় "প্রভু যীশুর গির্জা"।        সোর্স - গুগল          প্রভু যীশুর গির্জায় বাংলা ভাষায় প্রভুর উপাসনা হয় এবং জাঁকজমকপূর্ণভাবে বড়দিন পালন করা হয় এবং গুড ফ্রাইডেও এখানে অনুষ্ঠিত হয়। ...

ওয়েসলিয়ান মেথডিস্ট চার্চ

Image
সর্দার স্ট্রীট, ইন্ডিয়ান মিউজিয়ামের বিপরীত, ওয়েসলিয়ান মেথডিস্ট চার্চটি ব্রিটিশ যুগ থেকে কলকাতায় অবস্থিত। চলুন জেনে নেই এর ইতিহাস। সোর্স - গুগল          একজন ওয়েসলিয়ান মেথডিস্ট ধর্মপ্রচারক এবং ফোর্ট উইলিয়ামের চ্যাপলেন রেফারেন্স জেমস ব্রুডবেন্ড ব্রিটিশ সামরিক ও বেসামরিক কর্মীদের জন্য একটি গির্জা নির্মাণ করার প্রয়োজন অনুভব করেন।১৮৬২ সালে মি. এইচজি হাইফিল্ডের সাথে প্রস্তাবিত ভবন নির্মাণের জন্য বিদেশ থেকে তহবিল সংগ্রহের চেষ্টা করেন। বিভিন্ন টানাপোড়েনের মধ্যে দিয়ে ১৮৮৬ সালে ওয়েসলিয়ন চার্চের বিল্ডিংটি সম্পন্ন হয়। এবং পরবর্তিতে সি এন আই ওয়েসলিয়ান নামে নামকরণ করা হয়। ১৯৭১ সালে ভারত পাকিস্তান যুদ্ধের সময় ইতিহাসের পুনরাবৃত্তি হয়। রেফারেন্ট ক্যানিয়ন ই রাইট রেফারেন্ট জন ক্ল্যাফান এবং রেফারেন্ড জন হেস্টিংস এর উদ্যোগে তৎকালীন পূর্ব পাকিস্তান এখন বাংলাদেশ থেকে আসা উদ্বাস্তুদের জন্য গির্জাটির প্রবেশদ্বার উন্মুক্ত করা হয়। সোর্স - গুগল            গির্জাটি অত্যাধুনিক সুন্দর না হলেও এটি মনমুগ্ধকর ও শান্তিকর ...

সেন্ট মেরি চার্চ

Image
ভারতীয় স্থাপত্যের ইঙ্গিত ও উপনিবেশিক প্রভাব সমৃদ্ধ কলকাতার প্রথম "বাঙালি ক্যাথিড্রাল" হলো সেন্ট মেরি চার্চ। রেফারেন্ট হরিহর স্যান্ডেলের উদ্যোগে তৈরি হওয়া চার্চটি সম্পর্কে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। সোর্স - গুগল        ১৮৮৫ সালের জুলাই মাস থেকে বাংলায় ক্যাথিড্রালের ধারণাটি চালু হয়েছিল। কয়েকজন খ্রিস্টান কর্মচারীর সঙ্গে অগ্রগামী ধর্ম প্রচারক রেফারেন্ট হরিহর স্যান্ডেল ক্যাথিড্রালে উপাসনা শুরু করেন। পরে তাদের জন্য আলাদা গির্জা তৈরি করার সিদ্ধান্ত নেওয়া হলে তিনি জমি অধিগ্রহণ করেন এবং বাঙালি প্রোটেস্টদের জন্য একটি গির্জা নির্মাণের তহবিল সংগ্রহ করেন। ১৮৮৭ সালে হরিহর স্যান্ডেল দুঃখজনকভাবে দেহত্যাগ করলেন ১৬ই ফেব্রুয়ারি ১৮৮৯ সালে ভবানীপুর এডুকেশন সোসাইটি কলেজ এর বিপরীতে এলগিন রোডে রেফারেন্ট অবর্ণাথ ব্যানার্জীর উদ্যোগে সেন্ট মেরি চার্চের উদ্বোধন হয়। সোর্স - গুগল      বাঙালির মেমোরিয়াল সেন্ট মেরি চার্জে বড়দিন একটি বিশেষ উৎসব আপনিও আপনার পরিবারের সঙ্গে ছুটি কাটাতে বড়দিনের অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারেন এবং যোগ দিতে পারেন সাপ্তা...

সেন্ট জেমস চার্চ

Image
জোড়া গির্জা নামে পরিচিত কলকাতার সবচেয়ে মার্জিত গির্জা গুলির মধ্যে একটি হলো সেন্ট জেমস চার্চ। আচার্য জগদীশচন্দ্র বোস রোডে অবস্থিত এই চার্চটি সম্পর্কে চলুন জেনে নেওয়া যাক। সোর্স - গুগল     আর্মহার্স্ট স্ট্রিটে নেবুটোল্লা লেন-এ অবস্থিত একই নামের পুরনো গির্জাটিকে  প্রতিস্থাপন করার জন্য বর্তমান গির্জাটি নির্মাণ করা হয়েছিলো। আগের গির্জাটি ১২ ই নভেম্বর ১৮২৯ সালে বিশপ রেজিনাল্ট হেবার দ্বারা পবিত্র করা হয়েছিলো। গির্জাটির বিম এবং স্তম্ভ গুলি ক্ষয় হয়ে যাওয়ার কারণে সেটি উপাসনার জন্য অনিরাপদ স্থান হয়ে দাঁড়ায়। গির্জাটির মেরামত করার কাজ চলাকালীন ১৮৫৯ সালে ২৩শে আগষ্ট ভোরে গির্জাটির ছাদ ভেঙ্গে পরে এবং গির্জাটি ধ্বংসস্তূপে পরিণত হয়। পরবর্তীতে মেরামত করার চেষ্টা করা হলেও বিভিন্ন অসুবিধার কারণে তা স্থগিত থেকে যায় এবং সুরক্ষিত ও সুবিধাজনক এলাকায় ইংরেজি গথিক এর নিয়মানুযায়ী নতুন গির্জাটি নির্মাণ করা হয়।  সোর্স - গুগল        নতুন গির্জাটির  ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয় ৭ জুন ১৮৬২ সালে, মাননীয় জন পিটার গ্র্যান্ট, বাংলার ভারপ্...

সেন্ট থমাস চার্চ

Image
ক্লাসিক ঔপনিবেশিক নির্মাণের একটি চমৎকার উদাহরণ হলো কলকাতার সেন্ট থমাস চার্চ। ১৯৯৭ সালে মাদার টেরেসার মৃতদেহ তার অন্তষ্টিক্রিয়ার আগে প্রায় এক সপ্তাহ রাখা হয়েছিল এই চার্চে। চলুন এই চার্চটি সম্পর্কে বিশদে জেনেনিই। সোর্স - গুগল      সৌন্দর্য এবং নির্মলতার মরুদ্যান সেন্ট থমাস চার্চ একটি রোমান ক্যাথলিক চার্চ। প্রায় ১৮২ বছর আগে ১৮৪২ সালে কলকাতার পার্ক স্ট্রিটের স্যার উইলিয়াম জেমস সরণিতে এই ঔপনিবেশিক চার্চটি প্রতিষ্ঠিত হয়েছিল। এই স্থাপত্যের উপনিবেশিক শৈলী একটি বিশাল টাওয়ার দিয়ে সম্পূর্ণ যা অবিলম্বে দর্শকদের দৃষ্টি আকর্ষণ করে। চার্চের অভ্যন্তরটি বাইরের মতোই চিত্তাকর্ষক, বিশাল অভ্যন্তরের কেন্দ্রস্থলে একটি মহিমান্বিত বেদী রয়েছে। উঁচু সিলিং, বড় জানালা এবং দেয়ালে অসাধারণ পেইন্টিং জায়গাটির সার্বিক সৌন্দর্য বাড়িয়ে দেয়। সোর্স - গুগল      চার্চটি শহরের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিনোদনের এলাকা গুলির মধ্যে একটিতে অবস্থিত। বড়দিন এখানে একটি বিশেষ উৎসব। বড়দিনের একটি সুন্দর অভিজ্ঞতা পেতে আপনিও ঘুরে আসতে পারেন চার্চটি।

সেন্ট অ্যান্ড্রু চার্চ

Image
১৮১৮ সালে প্রায় দুই শতাব্দী আগে প্রতিষ্ঠিত শহরের প্রথম এবং একমাত্র স্কটিশ চার্চ হল সেন্ট অ্যান্ড্রু চার্চ। বিশ্বাস, আশা এবং ভালবাসার প্রতীক এই চ্যাচটি সম্পর্কে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। সোর্স - গুগল        দুই শতাব্দী ধরে শহরের বুকে অবস্থিত প্রাচীনতম গির্জা গুলির মধ্যে এটি একটি এবং এটি প্রজন্মের পর প্রজন্ম ধরে উপাসনার স্থান। সুন্দর সাদা কাঠামো দিয়ে তৈরি উপাসনালয়টি এই সত্যটি তুলে ধরে যে সৌন্দর্য সরলতার মধ্যে রয়েছে। এর লম্বা চুড়াটি দূর থেকে মনোযোগ আকর্ষণ করে কলকাতার একটি স্বতন্ত্র ল্যান্ডমার্ক হিসেবে কাজ করে। সেন্ট অ্যান্ড্রু চোখের প্রশান্তি দেয়। সোর্স - গুগল        শুধু ভক্ত ও বিশ্বাসীরা নন এমনকি পর্যটকরাও এই চিত্রকর্ষক গির্জার সৌন্দর্য এবং নির্মলতা উপভোগ করতে এখানে ভিড় জমান। এই ঐতিহাসিক স্থানটির সৌন্দর্য, শান্তি ও প্রভুর আত্মাকে অনুভব করার জন্য আপনিও ঘুরে আসতে পারেন।

গ্রিক অর্থোডক্স গির্জা

Image
গ্রিক অনেক আগে কলকাতা ছেড়ে চলে গেলেও, তাদের কিছু স্মৃতিস্তম্ভ এখনও এই জয়ের শহরে বিদ্যমান। তাদের মধ্যে একটি হলো কালীঘাট ট্রাম ডিপোর পাশে অবস্থিত হেরিটেজ তকমাধারী গ্রিক অর্থোডক্স গির্জা। ১০০ বছরেরও কম পুরোনো এই গির্জাটি সম্পর্কে চলুন জেনে নেয়া যাক। সোর্স - গুগল       গির্জার ইতিহাসটি ফিনিক্স পাখির মতো,কলকাতায় ব্যবসা করতে আসা গ্রিকরা গির্জাটি তৈরি করে ১৮ শতকে। তবে ১৯৪৭ সালের গ্রিকরা কলকাতা ছাড়ার পরে ১৯৭২ সাল নাগাদ গির্জাটি বন্ধ হয়ে যায়। রাস্তা জুড়ে হকাররাজ ও গির্জা চত্বর জঙ্গল - আগাছায় গাঁজাক্ষেত্রে পরিণত হয়। ৯০ এর দশকে তৎকালীন গ্রিক ফাদার ইগনোশিওস সেনিস্ এর উদ্যোগে এবং দেশ-বিদেশের পৃষ্ঠপোষকতায় গির্জাটির আবার হাল ফিরেছে। সোর্স - গুগল     ১৯২৮ সালে পুনর্নিমিত চার্চটি চারটি ডোরিকস্তম্ভের ওপর একটি প্রাচীন মন্দির পার্থেননের মতো। বিশাল ঝাড়বাতি এবং কাঠের পিউ দিয়ে সজ্জিত, বিল্ডিং এর অভ্যন্তরটি জাঁকজমক এবং কমনীয়তার একটি ছবি আঁকা। পালিশ করা কাঠের তৈরি, বেদিটি প্যানেল দিয়ে আঁকা। দেয়ালে খ্রীষ্ট এবং তার রূপান্তরের বেশ কিছু চিত্রকর্ম শোভা...