লর্ড যীশুর চার্চ

স্কটল্যান্ড প্রেসবিটেরিয়ানদের উপাসনালয় হিসেবে পরিচিত কলকাতার একটি প্রাচীনতম গির্জা হল লর্ড যীশুর চার্চ যা কলকাতার কেন্দ্রস্থল তালতলাতে অবস্থিত। চলুন বিশদে এই গির্জাটি সম্পর্কে জেনে নেওয়া যাক।
সোর্স - গুগল

     ১৮৪৩ সালে বিভিন্ন দ্বন্দ্বের কারণে চার্চ অফ স্কটল্যান্ড বিভক্ত হয়ে যায় যার প্রভাব ভারতেও পড়ে। প্রেসবিটেয়ানরা দুটি দলে বিভক্ত হয়ে উপাসনা করার জন্য ওয়েলেসলি স্ট্রিটে "ফ্রি চার্চ অফ স্কটল্যান্ড" নামে একটি গির্জা  প্রতিষ্ঠা করে। ১৯২৯ সালে প্রেসবিটেয়ানরা মিলিত হয়ে একটি নতুন ইউনিয়ন গঠন করলে সেন্ট অ্যান্ড্রুসকে তাদের উপাসনার স্থান বানান এবং  ওয়েলিসেলি স্ট্রিট চার্চ তার গুরুত্ব হারিয়ে ফেলে। ১৯৬৯ সালে ওয়েলেসলি গির্জা এবং সংযুক্ত ভবন গুলি জেসুইট ফাদারদের কাছে হস্তান্তর করা হয়। এবং এর বাংলা নামকরণ করা হয় "প্রভু যীশুর গির্জা"।
       সোর্স - গুগল

         প্রভু যীশুর গির্জায় বাংলা ভাষায় প্রভুর উপাসনা হয় এবং জাঁকজমকপূর্ণভাবে বড়দিন পালন করা হয় এবং গুড ফ্রাইডেও এখানে অনুষ্ঠিত হয়। আপনিও কোন একটি ছুটির দিনে আপনার পরিবারকে নিয়ে ঘুরে আসতে পারেন এবং উপাসনায় অংশগ্রহণ করতে পারেন। 

Comments

Popular posts from this blog

আর্মেনিয়ান চার্চ অফ হোলি নাজারেথ

সেন্ট অ্যান্ড্রু চার্চ