ওয়েসলিয়ান মেথডিস্ট চার্চ

সর্দার স্ট্রীট, ইন্ডিয়ান মিউজিয়ামের বিপরীত, ওয়েসলিয়ান মেথডিস্ট চার্চটি ব্রিটিশ যুগ থেকে কলকাতায় অবস্থিত। চলুন জেনে নেই এর ইতিহাস।
সোর্স - গুগল

         একজন ওয়েসলিয়ান মেথডিস্ট ধর্মপ্রচারক এবং ফোর্ট উইলিয়ামের চ্যাপলেন রেফারেন্স জেমস ব্রুডবেন্ড ব্রিটিশ সামরিক ও বেসামরিক কর্মীদের জন্য একটি গির্জা নির্মাণ করার প্রয়োজন অনুভব করেন।১৮৬২ সালে মি. এইচজি হাইফিল্ডের সাথে প্রস্তাবিত ভবন নির্মাণের জন্য বিদেশ থেকে তহবিল সংগ্রহের চেষ্টা করেন। বিভিন্ন টানাপোড়েনের মধ্যে দিয়ে ১৮৮৬ সালে ওয়েসলিয়ন চার্চের বিল্ডিংটি সম্পন্ন হয়। এবং পরবর্তিতে সি এন আই ওয়েসলিয়ান নামে নামকরণ করা হয়। ১৯৭১ সালে ভারত পাকিস্তান যুদ্ধের সময় ইতিহাসের পুনরাবৃত্তি হয়। রেফারেন্ট ক্যানিয়ন ই রাইট রেফারেন্ট জন ক্ল্যাফান এবং রেফারেন্ড জন হেস্টিংস এর উদ্যোগে তৎকালীন পূর্ব পাকিস্তান এখন বাংলাদেশ থেকে আসা উদ্বাস্তুদের জন্য গির্জাটির প্রবেশদ্বার উন্মুক্ত করা হয়।
সোর্স - গুগল
   
       গির্জাটি অত্যাধুনিক সুন্দর না হলেও এটি মনমুগ্ধকর ও শান্তিকর পরিবেশে অবস্থিত এবং এখানে বৃদ্ধাশ্রম ও অনাথ শিশুদের দেখভাল করার ব্যবস্থা আছে। প্রতি রবিবার এখানে উপাসনা করা হয় এবং প্রতিমাসে এখানকার মহিলা ফেলোশিপ দের দ্বারা বিভিন্ন বাচ্চা এবং বয়স্কদের জন্য খাদ্য সামগ্রী এবং পোশাক-আশাক বিতরণ করা হয়। কোন একটি ছুটির দিনে আপনিও আপনার পরিবারকে নিয়ে ঘুরে আসতে পারেন এবং উপাসনায় অংশগ্রহণ করতে পারেন।

Comments

Popular posts from this blog

লর্ড যীশুর চার্চ

আর্মেনিয়ান চার্চ অফ হোলি নাজারেথ

সেন্ট অ্যান্ড্রু চার্চ