সেন্ট জেমস চার্চ
জোড়া গির্জা নামে পরিচিত কলকাতার সবচেয়ে মার্জিত গির্জা গুলির মধ্যে একটি হলো সেন্ট জেমস চার্চ। আচার্য জগদীশচন্দ্র বোস রোডে অবস্থিত এই চার্চটি সম্পর্কে চলুন জেনে নেওয়া যাক।
আর্মহার্স্ট স্ট্রিটে নেবুটোল্লা লেন-এ অবস্থিত একই নামের পুরনো গির্জাটিকে প্রতিস্থাপন করার জন্য বর্তমান গির্জাটি নির্মাণ করা হয়েছিলো। আগের গির্জাটি ১২ ই নভেম্বর ১৮২৯ সালে বিশপ রেজিনাল্ট হেবার দ্বারা পবিত্র করা হয়েছিলো। গির্জাটির বিম এবং স্তম্ভ গুলি ক্ষয় হয়ে যাওয়ার কারণে সেটি উপাসনার জন্য অনিরাপদ স্থান হয়ে দাঁড়ায়। গির্জাটির মেরামত করার কাজ চলাকালীন ১৮৫৯ সালে ২৩শে আগষ্ট ভোরে গির্জাটির ছাদ ভেঙ্গে পরে এবং গির্জাটি ধ্বংসস্তূপে পরিণত হয়। পরবর্তীতে মেরামত করার চেষ্টা করা হলেও বিভিন্ন অসুবিধার কারণে তা স্থগিত থেকে যায় এবং সুরক্ষিত ও সুবিধাজনক এলাকায় ইংরেজি গথিক এর নিয়মানুযায়ী নতুন গির্জাটি নির্মাণ করা হয়।
সোর্স - গুগল
নতুন গির্জাটির ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয় ৭ জুন ১৮৬২ সালে, মাননীয় জন পিটার গ্র্যান্ট, বাংলার ভারপ্রাপ্ত লেফটেন্যান্ট - গভর্নর কে উৎসর্গ করে। বড়দিন এখানে একটি বিশেষ উৎসব এবং নিয়মিত এখানে উপাসনা করা হয়, আপনিও আপনার পরিবার উপাসনায় অংশ নিয়ে ঘুরে আসতে পারেন সেন্ট জেমস চার্চ।
Comments
Post a Comment