গ্রিক অর্থোডক্স গির্জা

গ্রিক অনেক আগে কলকাতা ছেড়ে চলে গেলেও, তাদের কিছু স্মৃতিস্তম্ভ এখনও এই জয়ের শহরে বিদ্যমান। তাদের মধ্যে একটি হলো কালীঘাট ট্রাম ডিপোর পাশে অবস্থিত হেরিটেজ তকমাধারী গ্রিক অর্থোডক্স গির্জা। ১০০ বছরেরও কম পুরোনো এই গির্জাটি সম্পর্কে চলুন জেনে নেয়া যাক।
সোর্স - গুগল

      গির্জার ইতিহাসটি ফিনিক্স পাখির মতো,কলকাতায় ব্যবসা করতে আসা গ্রিকরা গির্জাটি তৈরি করে ১৮ শতকে। তবে ১৯৪৭ সালের গ্রিকরা কলকাতা ছাড়ার পরে ১৯৭২ সাল নাগাদ গির্জাটি বন্ধ হয়ে যায়। রাস্তা জুড়ে হকাররাজ ও গির্জা চত্বর জঙ্গল - আগাছায় গাঁজাক্ষেত্রে পরিণত হয়। ৯০ এর দশকে তৎকালীন গ্রিক ফাদার ইগনোশিওস সেনিস্ এর উদ্যোগে এবং দেশ-বিদেশের পৃষ্ঠপোষকতায় গির্জাটির আবার হাল ফিরেছে।
সোর্স - গুগল

    ১৯২৮ সালে পুনর্নিমিত চার্চটি চারটি ডোরিকস্তম্ভের ওপর একটি প্রাচীন মন্দির পার্থেননের মতো। বিশাল ঝাড়বাতি এবং কাঠের পিউ দিয়ে সজ্জিত, বিল্ডিং এর অভ্যন্তরটি জাঁকজমক এবং কমনীয়তার একটি ছবি আঁকা। পালিশ করা কাঠের তৈরি, বেদিটি প্যানেল দিয়ে আঁকা। দেয়ালে খ্রীষ্ট এবং তার রূপান্তরের বেশ কিছু চিত্রকর্ম শোভা পায়। গির্জাটির খেয়াল রাখে দিল্লির গ্রিক দূতাবাস।
সোর্স- গুগল

     গ্রীক লিপি খচিত গির্জাটিতে রবিবাসরীয় উপাসনা ও হয়। আপনিও এখানকার জনসমাবেশে যোগ দিয়ে ঐতিহ্যগত গ্রিক উপভাষা কোয়েন ভাষায় পাঠ ও কার্যক্রম পরিচালনা করতে পারেন। এবং ঘুরে আসতে পারেন এখানে অবস্থিত অনাথ আশ্রমটিতেও।

Comments

Popular posts from this blog

লর্ড যীশুর চার্চ

আর্মেনিয়ান চার্চ অফ হোলি নাজারেথ

সেন্ট অ্যান্ড্রু চার্চ